আজ আপনার ভাগ্যে কী থাকতে পারে, জেনে নিন রাশিফলে

কর্মক্ষেত্রের ব্যস্ততা, নতুন সিদ্ধান্ত, অর্থনৈতিক চড়াই-উতরাই কিংবা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও কারও ক্ষেত্রে অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যদিকে প্রেমের সম্পর্কে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।
একনজরে দেখে নেওয়া যাক বুধবারের (২৮ অক্টোবর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:
মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)
সন্তানের বিষয়ে কোনো ভালো খবর পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আছে। ব্যবসায় ভেবেচিন্তে খরচ করুন। গাড়ি কেনার পরিকল্পনা থাকলে তা এড়িয়ে চলুন। বিবাহযোগ্যদের বিয়ের কথা চলতে পারে। বাবার সঙ্গে কোনো প্রকার মতবিরোধ হওয়ার আশঙ্কা আছে। বেশি খরচ করা থেকে সাবধান থাকা দরকার।
বৃষ (২০ এপ্রিল – ২০ মে)
স্বামী বা স্ত্রী বেহিসাবি খরচ করায় সংসারে অশান্তি হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। অফিসের আলোচনায় উপস্থিত থেকে উপকৃত হতে পারেন।
আপনার আর্কষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব সবার হৃদয় জয় করে নেবে। আর্থিক লাভ হবে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বোঝাপড়া বাড়িয়ে তোলায় ব্যবসায় লাভ বাড়তে পারে।
মিথুন (২১ মে – ২০ জুন)
স্ত্রীর অসুস্থতার ব্যাপারে একটু চিন্তা থাকতে পারে। সঙ্গীর সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। তৃতীয় ব্যক্তির জন্য দাম্পত্যকলহের আশঙ্কা। জমি সংক্রান্ত সমস্যাগুলোর দ্রুত সমাধান করার চেষ্টা করুন।
ব্যবসার উন্নতির জন্য চিন্তাভাবনা জরুরি। কাজের ক্ষেত্রে ভুল স্বীকার করে নিলে পরিস্থিতি অনুকূলে থাকবে। ঋণ শোধ করতে শুরু করুন।
কর্কট (২১ জুন – ২২ জুলাই)
সকালের দিকে কোনো কারণে মেজাজ খারাপ থাকতে পারে। তবে হাতে টাকা আসলে অনেক ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা আছে। শেয়ারে বুঝেশুনে বিনিয়োগ করুন। সন্ধ্যায় বাড়িতে অতিথি আসতে পারে। প্রেমের জন্য দিনটি ভালো।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
জীবনসঙ্গীর কারণে একটু অশান্তি হতে পারে। আশানুরূপ কাজ না-ও হতে পারে। সন্ধ্যার পরে পরিবারে কোনো খুশির খবর আসতে পারে। স্ত্রীকে বিশেষ কিছু উপহার দেয়ার পরিকল্পনা করতে পারেন। ভ্রমণে আনন্দের সঙ্গে খরচও হবে। বন্ধু বড় পরিমাণ ঋণ দিতে পারে, এতে আর্থিক সংকট দূর হবে।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
রাস্তাঘাটে আঘাতের আশঙ্কা আছে, তাই চলাফেরায় সাবধান হওয়া উচিত। ব্যবসায় কেউ পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে। কর্মচারীদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
খেলাধুলায় জয় লাভ হতে পারে। প্রেমিকা বিশেষ কিছু করবে যাতে আনন্দ পাবেন। ব্যবসায় অর্থ আগমনের সম্ভাবনা আছে।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
কোনো পুরোনো ঘটনাকে কেন্দ্র করে জমানো রাগ মন থেকে দূর করুন। একঘেয়েমি কাটাতে বেড়াতে যেতে পারেন। ভালোবাসার মানুষের কাছ থেকে উপহার পেতে পারেন। কোনো বন্ধুর থেকে সুখবর পেতে পারেন।
ব্যবসায় বিবেচনা না করে কাউকে ঋণ দেওয়া উচিত হবে না। কারণ এটি ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটান। স্বামী বা স্ত্রীর আচরণে আনন্দ পেতে পারেন। ব্যবসায় লাভের সম্ভাবনা আছে, ফলে অনেক সমস্যা মিটে যেতে পারে। মানুষের প্রয়োজনে সাহায্য করুন।
অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শে উপকৃত হতে পারেন। অফিসের কোনো আলোচনায় মতামত জানানোর আগে সতর্ক হোন।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
নতুন ব্যবসা শুরু করার আগে ভালো করে চিন্তাভাবনা করুন। ঋণ দেওয়ার আগে জরুরি নথিগুলি বুঝে নেওয়া জরুরি। ব্যবসায় উন্নতি করতে পারেন। তবে কর্মস্থানে কোনো কর্মীর সঙ্গে বিবাদের আশঙ্কা আছে। দাম্পত্যকলহেরও আশঙ্কা আছে।
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
শেয়ারে বুঝেশুনে বিনিয়োগ করুন। ব্যবসার বিভিন্ন বিষয়ে সতর্ক থাকতে হবে। দুপুরের পরে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। কাজের চাপের মধ্যেও নিজের জন্য সময় বের করতে পারেন। প্রেমিক/প্রেমিকার সঙ্গে ভ্রমণের সম্ভাবনা আছে। শত্রু যাতে নাগালে আসতে না পারে সেদিকে সতর্ক থাকুন।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
তৃতীয় ব্যক্তির জন্য স্বামী-স্ত্রীর সঙ্গে বিবাদ হলেও মা-বাবার বুদ্ধির জন্য সমাধান হতে পারে। দীর্ঘ কালের অসুস্থতা থেকে বাবা মুক্তি পেতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে আনন্দে থাকবেন। কোনো মামলায় জড়িত থাকলে আদালত আপনার পক্ষে সিদ্ধান্ত নিতে পারে। অবসর সময়ে বাড়ির কাজ করতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে। সহকর্মীরা কাজের প্রশংসা করবে। বস আপনার অগ্রগতিতে খুশি হতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিন। ব্যবসায়ীরা ব্যবসায় লাভ করতে পারবেন। কোনো কাজের জন্য বন্ধুর উপকার পেতে পারেন। অন্যরা আপনার আচরণের প্রশংসা করতে পারে।
