“
আইজিপি মো. আলী হোসেন ফকিরের বিষয়ে সরকারের চূড়ান্ত অবস্থান কী হবে, সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিজেই বিবেচনা করবেন। প্রধানমন্ত্রী জাপান সফর শেষ করে দেশে ফেরার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ডা. জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা
“
বাংলাদেশের মানুষের হৃদয়ে জাপানের একটি বিশেষ স্থান রয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অভিন্ন লক্ষ্যের ভিত্তিতে আমাদের বন্ধুত্ব গড়ে উঠেছে।
“
পুলিশের কাজ অপরাধী ধরা, বিচার করা নয়। ন্যায়বিচার নিশ্চিতে বিচার বিভাগকে শক্তিশালী করতে হবে। সেই পথ বন্ধ করে পুলিশকে ক্রসফায়ারের ক্ষমতা দেওয়ার অর্থ হল ফ্যাসিবাদী পুলিশি রাষ্ট্র গঠনের আয়োজন।
আবু সাদিক কায়েম
ডাকসু ভিসি
“
দেশে কর্মসংস্থান নেই। চাকরিপ্রার্থী তরুণ প্রজন্মের আস্থা হারিয়েছে বর্তমান বিএনপি সরকার। যারা আস্থা রেখে ভোট দিয়েছিল, তারা এখন লাইভে এসে নিজের গালে নিজে জুতাপেটা করছে।
হাসনাত আবদুল্লাহ
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক
“
যারা নিয়মিত ভারতের বিরুদ্ধে বক্তব্য দেন, তারা কী কারণে এবং কোন স্বার্থে ভারতীয় একজন উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকে অংশ নিলেন?
রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
“
জুলাই চেতনার কথা বলে স্বাধীনতাবিরোধী অপশক্তি মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেয়। মানুষ মারা যাওয়ার পর তার স্ত্রী ও কন্যাকে কবর খুঁড়তে হয়- এটি জাতির জন্য লজ্জার। এ জন্য তো জুলাই অভ্যুত্থান হয়নি।
নুরুল হক নুর
প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
“
বিএনপি এখন আওয়ামী লীগের অনুসরণ করা একই পথে এগোচ্ছে। দেশে বিএনপি নতুন স্বৈরাচার হয়ে উঠছে। প্রাথমিক রূপেই স্বৈরাচারকে রুখে দিতে না পারলে পরবর্তীতে এর জন্য চরম মূল্য দিতে হবে।
নাহিদ ইসলাম
বিরোধীদলীয় চিফ হুইপ
“
মাদকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অনেকে নিজেরাই মব তৈরি করছেন, সেখান থেকে গোপনে টাকা নিচ্ছেন। সাংবাদিক সাহেবরা ওখান থেকে পয়সা না পেলে লিখতেছেন, পুলিশ এই দেশে অকার্যকার হয়ে গেছে।
মো. আলী হোসেন ফকির
আইজিপি, বাংলাদেশ পুলিশ
“
বিএনপি জামায়াতের বিরুদ্ধে ফ্যাসিস্টদের সঙ্গে হাত মেলানোর অভিযোগ তুলছে। অথচ নির্বাচনের সময় আওয়ামী লীগের কাছে ভোট চাওয়ার বিষয়টি তাদের বক্তব্যেই উঠে এসেছে।
ডা. শফিকুর রহমান
আমির, জামায়াতে ইসলামী
“
কোনো অপশক্তি, পতিত শক্তি, কিংবা কোনো ফ্যাসিস্ট, পলাতক অপরাধী বা গণহত্যাকারীকে অস্থিরতা সৃষ্টির বিন্দুমাত্র সুযোগ দেওয়া হবে না। তাদের কোনো অপতৎপরতা বাংলাদেশের মাটিতে আর বরদাশত করা হবে না।
সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী
“
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে আব্দুস সালামকে মনোনয়ন দেয়নি। আমি বলেছি, নির্বাচনে সালাম প্রার্থী হলে আপনারা তাকে সমর্থন করবেন। আমি কাউকে মনোনয়ন দিইনি এবং প্রার্থী বলেও ঘোষণা করিনি।
মীর শাহে আলম
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
“
জোর করে বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয়, শিক্ষা হলো আপনার সন্তানের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ। এ ক্ষেত্রে প্রতিটি মাদ্রাসায় কার্যকর শিশু সুরক্ষা নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা জরুরি।
ড. মিজানুর রহমান আজহারী
ইসলামী আলোচক
“
আমাদের ভাষা ও সংস্কৃতির মধ্যে পরিকল্পিতভাবে কিছু নতুন শব্দ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে চর্চিত ও ব্যবহৃত শব্দগুলোকে বাদ দিয়ে নতুন নতুন রূপ চাপিয়ে দেওয়াটা সাম্রাজ্যবাদী তৎপরতারই অংশ।
রুহুল কবির রিজভী
ভারপ্রাপ্ত মহাসচিব, বিএনপি
“
ডেমোক্র্যাটরা ভোটে চুরি করে জিতেছে, তাই তৃতীয় মেয়াদেও আমার নির্বাচনের ‘অধিকার আছে’। আমাদের আরও একটি মেয়াদ পূর্ণ করা উচিত।
ডোনাল্ড ট্রাম্প
প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্র
“
যেকোনো পিতাই তার কন্যাকে যে কোনো পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর বা লাথি মারার ক্ষমতা রাখে, বিচারের অপেক্ষা না করেই। এটা হিট অব দ্য মোমেন্ট। আমি হলেও তা-ই করব বা আরও বেশি করব।
মাহবুব কবির মিলন
সাবেক অতিরিক্ত সচিব
“
আমরা এমন একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, যিনি সব মন্ত্রণালয়ে মাতব্বরি করেন। অথচ তার নিজের মন্ত্রণালয়ের খবর নেই। দেশের আইনশৃঙ্খলা খুবই খারাপ। প্রতিদিন খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও দখলবাজি বাড়ছে।
ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির