
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন যুবলীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আবদুল হাই। সাত মাসের মাথায় জুলাই অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যান। সেখান থেকে যান নেপালে। পরে দেশে ফিরে সক্রিয় হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল-মিটিংয়ে। ২০২৫ সালে

কাজ শেষ হওয়ার আগেই একটি প্রতিষ্ঠানকে ১০ কোটি টাকার বিল পরিশোধ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সড়কবাতির দুটি কাজের বিপরীতে প্রোটেস্টার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে এই বিল দেওয়া হয়। প্রোটেস্টারের মালিক বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের দায়িত্ব প

জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের আমলে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ২২ পয়েন্টে ট্রাফিক সিগন্যাল আধুনিকায়নের কাজ শুরু হয়। চলতি বছর বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী তারেক রহমান আরও ৫০টি পয়েন্টে আধুনিক সিগন্যাল ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ দেন। এটি দ্রুত বাস্তবায়নে তিনি দুই সিটির প্রশাস

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে প্রায় ১৪৭ কোটি টাকা ঋণ নিয়েও টাইলস ও সিরামিকস কারখানা চালু করেনি মেসার্স কনিকা কমার্শিয়াল লিমিটেড। নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, পরিদর্শনের সময় প্রকল্পস্থলের প্রধান ফটক বন্ধ ছিল। সুদে-আসলে কনিকা কমার্শিয়ালের কাছে ব্যাংকের মোট পাওনা ২৬৬ কোটি টাকার বেশি। এর বিপর

২০১৩ সালে স্বেচ্ছাসেবক দলের নেতা সাজেদুল ইসলাম সুমন গুম হন। তার সঙ্গে গুম করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রদল নেতাসহ মোট সাতজনকে। দেশজুড়ে আলোড়ন তোলা সেই ঘটনার পর সুমনের বোন সানজিদা ইসলাম তুলি গুমের শিকার পরিবারগুলোকে নিয়ে গড়ে তোলেন ‘মায়ের ডাক’ নামে একটি সংগঠন। বিচারের দাবিতে বছরের পর আন্দোলন

ভালো বেতনে ইউরোপের দেশ ফ্রান্সে চাকরির প্রলোভনে নেওয়া হয় জনপ্রতি ১৫ থেকে ২৬ লাখ টাকা। তবে ফ্রান্সের বদলে নেপাল ও কেনিয়ায় পাঠানো হয় ভুক্তভোগীদের। সেখানে জিম্মি করে আদায় করা হয় মুক্তিপণ। শেষ পর্যন্ত নিঃস্ব হয়ে ফিরেছেন ছয় ভুক্তভোগী। এ ছাড়া নাসির উদ্দিন নামের একজনের যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আর য

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কভার ফান্ড থেকে অর্থ কেটে রেখে ইতালির সাবসিডিয়ারির (ব্যাংকের মালিকানাধীন প্রতিষ্ঠান) লোকসান পূরণ করছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। প্রতিষ্ঠানটির নাম ‘জনতা এক্সচেঞ্জ কোম্পানি (জেইসি) এসআরএল’। বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সের বিপরীতে দেশে আসার কথা থাকা কভার ফান্ডের একাংশ

রাষ্ট্রের টাকায় বেসরকারি হাসপাতালে জনগণকে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা মেডিকেলে রোগীর চাপ কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সরকারি হাসপাতালের সক্ষমতা না বাড়িয়ে রাষ্ট্রের টাকায় জনগণকে কেন বেসরকারিতে চিকিৎসা দিতে হবে তার উত্তর মেলেনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রো

চিকিৎসক সংকটে ভুগছে দেশের সরকারি হাসপাতালগুলো। জনবল সংকটে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো। এর মধ্যেই ৮৪৫ জন চিকিৎসককে কোনো দায়িত্ব না দিয়ে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে রাখা হয়েছে। কোনো কাজ ছাড়াই নিয়মিত চলছে তাদের বেতন-ভাতা। শৃঙ্খলা ভঙ্গ, পদ জটিলতা ও রাজনৈতি

দেশের ব্যবসা-বাণিজ্যে সম্পৃক্ততা বেড়েছে আলেমদের। অনলাইন ও অফলাইনে প্রতিষ্ঠান গড়েছেন অনেকে। ডিজিটাল মার্কেটপ্লেসেও কাজ করছেন বহু হাফেজ, মুফতি ও কওমি ঘরানার তরুণরা। মূলত খাঁটি পণ্যের জন্য মানুষের আগ্রহ বেড়েছে। এ ক্ষেত্রে আলেম ব্যবসায়ীদের প্রতি আস্থাশীল অনেকে। তাদের ধারণা, আলেম বা দ্বীনদার একজন ব্যব

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার চার্জশিটভুক্ত আসামি মো. নাছির উদ্দিনকে স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওষুধ, সার্জিক্যাল যন্ত্রপাতি ও প্যাথলজিসামগ্রী কেনাকাটায় এক কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার আসামি তিনি। মন্ত্রণালয় নিয়োগ দি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে আমদানি করা হাজার কোটি টাকার পণ্য। গত বছর একমাত্র কার্গো ভিলেজ ও স্থায়ী শেড পুড়ে যাওয়ার পর নতুন স্থায়ী শেড নির্মাণ করেনি কর্তৃপক্ষ। ফলে বিদেশ থেকে আসা পণ্যসামগ্রী খোলা আকাশের নিচে ফেলে রাখতে হচ্ছে। স্থায়ী শেড না থাকলেও

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গড়ে তুলেছেন বিশাল সাম্রাজ্য। সেখানে তার অন্তত সাতটি বিলাসবহুল ভিলা ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তিনি প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচবিএম ইকবাল। আভিজাত্য, নান্দনিকতা আর

নারায়ণগঞ্জের প্লামি ফ্যাশন্স লিমিটেডের কাছে আইএফআইসি ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে প্রায় ২৬৭ কোটি টাকা। দীর্ঘদিনের আর্থিক সংকটে এই ঋণ ব্যাংকের খাতায় ‘ব্যাড/লস’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে। এখন সুদ ও অন্যান্য চার্জ বাবদ প্রায় ১৩৩ কোটি টাকা মওকুফ চেয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিস

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মশুরী গ্রামে স্থানীয় কৃষকদের জমি ঘিরে সীমানাপ্রাচীর তুলেছে বেসরকারি সংস্থা ব্র্যাক। প্রাচীরের কারণে নিজেদের জমিতে ঢুকতে পারছেন না তারা। ফলে বন্ধ হয়ে গেছে চাষাবাদের সুযোগ। এই সমস্যার সূত্রপাত রূপগঞ্জ সদর ইউনিয়নের মশুরী মৌজায় আরএস ১৬০ ও ১৬১ দাগের ১১৫ শতাংশ জমি নিয়ে।

ভুল নকশা আর অপরিকল্পিতভাবে বাস্তবায়নের খেসারত দিতে হচ্ছে খুলনা মহানগরীর পয়ঃনিষ্কাশন প্রকল্পে। মূল ব্যয় ২ হাজার ৩৩৪ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে ২ হাজার ৬০৪ কোটি টাকা। অর্থাৎ ব্যয় বাড়ছে ২৭০ কোটি টাকা। প্রকল্পের মেয়াদও দেড় বছর বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের

আড়াই একর জায়গা নিয়ে বিস্তৃত রাজধানীর গেন্ডারিয়ার ডিআইটি পুকুর। রাজউকের আপিল আবেদন খারিজের পর জায়গাটি মূল মালিকের ওয়ারিশদের কাছে ফেরানোর পথ তৈরি হয়। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী জমি ফিরিয়ে দেওয়ার সুপারিশ করে ভূমি মন্ত্রণালয় ও রাজউক। তারপরও শতবর্ষী এই পুকুরের নিয়ন্ত্রণ পাননি মূল মালিকের ওয়ার

মো. আরিফুল ইসলাম সোহেল একজন বিচারক। বর্তমানে কর্মরত আছেন লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে। তার ক্ষমতায় ‘অবিচারের’ শিকার হয়ে ১৮ মামলার ঘানি টানছেন নিজ চাচা শ্বশুরসহ অন্তত ১৫০ ব্যবসায়ী। মার্কেট দখল নিতে বিচারক আরিফুল তাদের নামে দেশের ছয়টি জেলায় ১৮টি মামলা করিয়েছেন। এর মধ্যে চাচা শ্বশুরের নাম

দেশের বাজারে বিক্রি হওয়া পেয়ারায় মিলেছে সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি ক্ষতিকর ভারী ধাতু। বাণিজ্যিক বাগানের পেয়ারায় আর্সেনিক, সিসা, ক্যাডমিয়াম ও তামার উপস্থিতি অনুমোদিত সীমা ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সাময়িকী ‘জার্নাল অব ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিসে’ গত আগস্টে প্রকাশিত এক গ

পছন্দের কর্মকর্তাদের দিয়ে দেশের বিভিন্ন জেলার অডিট করিয়েছেন তিনি। দায়িত্ব বণ্টন করেছেন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই। একাধিক জেলার অডিটে পাঠানো হয়েছে একই ব্যক্তিকে। এসব কাণ্ডে অভিযোগের তীর হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) দপ্তরের হিসাব নিয়ন্ত্রক মো. মাশুক বিল্লাহ আরেফ খানের বিরুদ্ধে। এ ঘটনায় তিন সদস্য