সারা দেশ
চুয়াডাঙ্গায় ঢাকা বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানাচুয়াডাঙ্গায় অবৈধ ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্যসামগ্রী তৈরি ও সংরক্ষণের অপরাধে ‘ঢাকা বিরিয়ানি হাউজ’ নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়ক এলাকায় এ অভিযান চালানো হয়।
সারা দেশ

সারা দেশ
চুয়াডাঙ্গা / অবৈধভাবে মজুত করে রাখা ১৫০০ বস্তা সার জব্দচুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৫০০ বস্তা সরকারি সার জব্দ করেছে কৃষি বিভাগ। শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার হাউলি মোড় এলাকায় নাঈম অটোমোবাইল অ্যান্ড বীজ ভান্ডারের গোডাউনে এ অভিযান চালানো হয়। পরে গোডাউনটি সিলগালা করা হয়।
সারা দেশ

সারা দেশ
পরিত্যক্ত কুয়ায় মিলল বস্তাভর্তি গাঁজা, গ্রেপ্তার ১চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশেষ অভিযান চালিয়ে শরিফা খাতুন (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় একটি পরিত্যক্ত কুয়া থেকে বস্তাভর্তি ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন স্পেশাল র
সারা দেশ

সারা দেশ
চুয়াডাঙ্গায় পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যুচুয়াডাঙ্গার দামুড়হুদায় পুকুরে ডুবে জুনায়েদ নুর ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের হালসাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ ওই গ্রামের রুবেল মণ্ডলের ছেলে এবং জয়রামপুর মদিনাতুল উলুম ক্যাডেট মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র
সারা দেশ

সারা দেশ
পাশাপাশি মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত চুয়াডাঙ্গার এক গ্রামভৈরব নদঘেঁষা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার এক শান্ত ও সুনিবিড় গ্রাম কালিয়াবকরী। আপাতদৃষ্টিতে দেশের আর দশটা সাধারণ গ্রামের মতো মনে হলেও, গ্রামটি বহন করছে এক অনন্য গৌরব ও অসাম্প্রদায়িক চেতনার ইতিহাস। একপাশে ধ্বনিত হয় পবিত্র আজানের সুর, অন্যপাশে সনাতন ধর্মাবলম্বীদের শঙ্খ ও উলুধ্বনি। একই আঙিনায় দ
সারা দেশ

সারা দেশ
চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল কলেজশিক্ষকেরচুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় শাহজাহান আলী (৪০) নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে। তিনি হোগলডাঙ্গা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।
সারা দেশ

সারা দেশ
অবৈধভাবে মজুত করা ৪০৩ বস্তা সরকারি সার জব্দচুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুদ করে রাখা ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জীবননগর-দত্তনগর সড়কের মেসার্স শান্তনা এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।
সারা দেশ

সারা দেশ
পিত্তথলির অস্ত্রোপচারকালে বিএনপি নেতার মৃত্যু, ক্লিনিকে ভাঙচুরচুয়াডাঙ্গা শহরের উপশম নার্সিং হোম ক্লিনিকে পিত্তথলিতে পাথরের অস্ত্রোপচারের সময় রবগুল মোল্লা (৪৮) নামে এক বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ক্লিনিকটিতে দফায় দফায় ভাঙচুর চালাযনো হয়। নিহত রবগুল মোল্লা চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের খে
সারা দেশ

সারা দেশ
২৬৫০ পিস ইয়াবাসহ পৌর আ.লীগ সভাপতি আটকচুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মা
সারা দেশ

সারা দেশ
মেয়ের বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল বৃদ্ধারচুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় চলন্ত মাইক্রোবাসের নিচে পড়ে ছকিনা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের হাতিকাটা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ঘটনাস্থলে ফেলে চালক পালিয়ে যায়। নিহত ছকিনা খাতুন জীবননগর উপজেলার নিধ
সারা দেশ

সারা দেশ
চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপে ৬৪৩ আবেদন, অধিকাংশ বিএনপি নেতাকর্মীচুয়াডাঙ্গার চার উপজেলার ৪৫টি ডিলারশিপের বিপরীতে মোট ৬৪৩টি আবেদন জমা পড়েছে। এতে প্রতিটি ডিলারশিপের বিপরীতে গড়ে লড়ছেন ১৪ জন প্রার্থী। এসব আবেদনকারীদের সিংহভাগই ক্ষমতাসীন দল বিএনপির জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ পদধারী নেতাকর্মী। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্
সারা দেশ

সারা দেশ
নারী স্বাবলম্বী হলে পুরো পরিবারই স্বাবলম্বী হয়ে ওঠে: সংস্কৃতিমন্ত্রীসংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, নারী স্বাবলম্বী হলে শুধু একজন ব্যক্তি নয়, পুরো পরিবারই স্বাবলম্বী হয়ে ওঠে। নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতেই সরকার ফ্যামিলি কার্ড প্রদান করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর মর্যাদা ও ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। ফ্যামিলি ক
সারা দেশ

সারা দেশ
প্রসূতির মৃত্যুর পর ক্লিনিকে অভিযান, লাইসেন্স না থাকায় সিলগালাচুয়াডাঙ্গার জীবননগরে সিজারের ৪ দিন পর প্রসূতির মৃত্যুর অভিযোগে নিউ সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় বৈধ কোনো লাইসেন্স ও অনুমোদনের কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটি সিলগালা ও প্রতিষ্ঠানের মালিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড
সারা দেশ

সারা দেশ
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার যুবদল নেতা ব্রাইট বহিষ্কারচুয়াডাঙ্গার দর্শনায় ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে দর্শনা পৌর যুবদলের সদস্য মো. রাকিবুল হাসান ব্রাইটকে পুলিশ গ্রেপ্তার করার পর দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই অপরাধে জড়িত থাকার অভিযোগে দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের এক সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ জ
সারা দেশ

সারা দেশ
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যুচুয়াডাঙ্গার পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামে বৈদ্যুতিক মেশিনে গরুর ঘাস কাটছিলেন কৃষক লিটন আলী
সারা দেশ

সারা দেশ
৫৩ বস্তা সার চুরি, সেই কৃষি কর্মকর্তাকে পদাবনতিচুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের জন্য সংরক্ষিত সরকারি সার চুরি এবং বৃষ্টির পানিতে ভিজে বিনষ্ট হওয়ার ঘটনায় মো. আনিছুর রহমান নামে এক কৃষি কর্মকর্তাকে পদাবনতি করা হয়েছে। আনিছুর রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে পদে অবনমন (ডিমোশন) করে সাতক্ষীরার
সারা দেশ
