logo

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর তারিখ জানালেন তথ্যমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর তারিখ জানালেন তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও দেশের বাজারে তা সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানান মন্ত্রী।

হামের বর্তমান পরিস্থিতির জন্য বিগত সরকারকে দায়ি করে তথ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের উদাসীনতার কারণে জাতিকে খেসারত দিতে হচ্ছে। বিএনপি সরকারের আসার পরপরই প্রয়োজনীয় টিকা সংগ্রহ করেছে।

এখন পর্যন্ত ৫৩ হাজার ৯৬টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, শিগগিরই হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।