
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে গভীর রাতে বড় ধরনের নাটকীয় মোড় এসেছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই বিরোধী জোট এগিয়ে থাকার আভাস মিললেও, সর্বশেষ আপডেটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ঘুরে দাঁড়িয়েছে। বুধবার (২৮ অক্টোবর) ভোরে পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল, রয়টার্স ও আলজাজিরা।

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজার পর আমেরিকা প্রবাসী রাসেল হোসাইনের মালিকানাধীন ‘রাশ মেগা মলে’ ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারে শপিং মেগা মলটিতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫ কোটি টাকার মালামাল লুটপাটের অভিযোগ। ঘটনার পর শপ

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে হারছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি ও ধর্মীয় দলগুলোর জোট। দেশটির প্রধান ৩টি টেলিভিশন চ্যানেলের বুথফেরত জরিপ থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। রাত ১০টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে মাটিতে ছোট্ট একটি উজ্জ্বল হলুদ বিন্দু দেখে খনন শুরু করেন এক শৌখিন অনুসন্ধানকারী। কয়েক দিনের খোঁজাখুঁজির পর প্রায় এক হাজার ২০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের খণ্ড পাওয়া যায়। যার মূল্য অন্তত দেড় লাখ মার্কিন ডলার। এবিসি নিউজের বরাতে মঙ্গলবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জা

প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই তার আপন ছোট বোনকে (শালী) বিয়ে করে দেশজুড়ে সমালোচনার জন্ম দেওয়া টিকটকার ও আইনজীবী সহকারী মো. মাসুদ রানা অবশেষে ফেসবুকে লাইভে এসে জাতির কাছে ক্ষমা চেয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তিনি নিজের ভুল স্বীকার করেন এবং হাত জোড় করে সবার কাছে ক্ষমা চা

বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জন্য জুলাই জাদুঘর পরিদর্শন আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ সেবা চালু করেছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষ। এখন থেকে যে কোনো শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থী জাদুঘরে এলে তাদের চলাচলের সুবিধার জন্য বিনামূল্যে হুইলচেয়ার ব্যবহারের স

রাজধানীর তুরাগে পারিবারিক কলহের জেরে রুনা আক্তার (১৮) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী অপু মিয়ার (২৪) বিরুদ্ধে। এ ঘটনায় অপু মিয়াকে আটক করা হয় হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে তুরাগ থানার দলিপাড়ার ৫ নম্বর সেক্টরের ৬/এ সড়কের শেষ মাথায় ৫১ নম্বর বাড়ির গ্যারেজে এ ঘ

পাসপোর্ট কেড়ে নেওয়া, যোগাযোগ বিচ্ছিন্ন করা এবং অবোধ্য ভাষায় লেখা নথিতে সই করতে চাপ দেওয়া, এমন মারাত্মক জবরদস্তির শিকার হয়ে রাশিয়ার সামরিক বাহিনীতে যুদ্ধ করতে বাধ্য হচ্ছেন বাংলাদেশি তরুণরা। বেসামরিক প্রতিষ্ঠানে ভালো বেতনের চাকরির প্রলোভনে গিয়ে কীভাবে বাংলাদেশি তরুণদের জোরপূর্বক ইউক্রেন যুদ্ধের সম্মুখ

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের সাক্ষী মানিক পশারীর দাফনে আতঙ্কে এলাকার অনেকে আসেননি। এরপর দোয়া অনুষ্ঠানে কিছু এলাকাবাসী উপস্থিত হয়েছিলেন। এরপরও পশারীর পরিবারের লোকজনের আশঙ্কা কাটেনি। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মানিক পশারীর প

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা ফ্যাসিস্টদের একটা ক্লাব। এরা যখনই বিভিন্ন কায়দায় সন্ত্রাস করে ক্ষমতায় গিয়েছে, তখনই বেপরোয়া হত্যাকাণ্ড ও সন্ত্রাস চালিয়ে নিজেদের গদি পাকাপোক্ত করতে চেয়েছে।’ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজ

অস্বাস্থ্যকর ও অনিরাপদ ড্রামে খোলা ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রির দায়ে ৩টি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া খাবার রং হিসেবে শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী রং বিক্রির দায়ে আরেকটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) ঢাকা মহ

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারসহ ৩ দফা দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। আগামী ১৮ ডিসেম্বর রাজধানীর শাহবাগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সোমবার (২৬ অক্টোবর) সংগঠনটির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। ইনকিলাব মঞ্চের তথ্যমতে, শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলা

নিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার (Yohei Sasakawa) আমন্ত্রণে এক নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ অক্টোবর) জাপানের টোকিওতে মেইজি কিনেনকানের হানাগাসুমি রেস্তোরাঁয় এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমা

দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানার প্রধান ফটক লক্ষ্য করে বোমা হামলার ঘটনায় তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও কঠোর নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এ ঘটনাকে স্বাধীন গণমাধ্যমের ওপর কাপুরুষোচিত হামলা আখ্যা দিয়ে অবিলম্বে জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ঠিকাদারি কাজের অনিয়ম, দুর্নীতি এবং দরপত্রের সিন্ডিকেট নিয়ে ‘ডিএনসিসির টেন্ডারনামা’ শিরোনামে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছে এশিয়া পোস্ট। এ ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব প্রকাশের পর থেকে এশিয়া পোস্ট ফেসবুকে পেজে সাইবার হামলা চালানো হচ্ছে। এ কাজে ‘FX TUHIN’

সাংবাদিকদের নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের দেওয়া আপত্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। ওই বক্তব্য প্রত্যাহার করে ২৪ ঘণ্টার মধ্যে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।