জেলা প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার ১৩টি ইউনিয়নে এলজিইডির পল্লি সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) আওতায় ১৩০ জন নারী কর্মী নিয়োগকে কেন্দ্র করে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে দরিদ্র নারীদের কাছ থেকে ৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক

কুষ্টিয়া চিনিকল নিয়ে জাতীয় সংসদ ও স্থানীয় সমাবেশে দুই ধরনের বক্তব্য দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। সংসদে তিনি বন্ধ চিনিকলের জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার দাবি জানিয়েছেন। অন্যদিকে চিনিকল চালুর দাবিতে আয়োজিত সমাবেশে গিয়ে বলেছেন, মিলটি চালু করতে হবে। তার এই দুই বক্তব্যে

বাউলসম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে ছেঁউড়িয়ার লালন ধামে (আখড়াবাড়ি) তিন দিনব্যাপী স্মরণোৎসব শুরু হচ্ছে। এই উৎসবকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গণ ও আখড়াবাড়িতে দিন রাত চলছে ঘষামাজা, রং-তুলি ও সাজসজ্জার কাজ। মূল মঞ্চের সামনে বাঁশের খুঁটি গেড়ে তৈরি করা হচ্ছে প্যান্ডেল।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে প্রতিদিন আসেন গড়ে প্রায় ৪ হাজার মানুষ। রোগী ও স্বজনদের পাশাপাশি নিয়মিত যাতায়াত করেন মেডিকেল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও। কিন্তু হাসপাতাল ও মেডিকেল কলেজে যাতায়াতের ক্ষেত্রে কুষ্টিয়া-রাজবাড়ী-ঢাকা মহাসড়ক পার হওয়া ছাড়া বিকল্প ক

নাম ও মালিকানা পরিবর্তন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার তামাক প্রক্রিয়াজতকরণ কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে। কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত ‘জেনুইন লিফ টোব্যাকো লিমিটেড’ (জিএলটি) নামের ওই কারখানা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন রয়েছে। এনসিপির মুখ

কুষ্টিয়া জেলাজুড়ে অলিগলিতে আবারও আলোচনায় কিশোর গ্যাং। মহল্লাভিত্তিক ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে একদিকে চলছে আধিপত্য বিস্তার, অন্যদিকে মাদক, অস্ত্র, মারামারি ও বেপরোয়া মোটরসাইকেল মহড়া। বয়সে কিশোর হলেও এসব গ্রুপের পেছনে অনেক ক্ষেত্রে অপেক্ষাকৃত বড় তরুণদের নেতৃত্ব এবং রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় দুই লাখ হেক্টর এলাকা নিয়ে কৃষিভিত্তিক গঙ্গা-কপোতাক্ষ সেচ (জি-কে) প্রকল্প পূর্ণ সক্ষমতা হারিয়েছে। চাহিদা পূরণ করতে না পারায় ধাক্কা লেগেছে এই অঞ্চলের কৃষি খাতে। বিকল্প ব্যবস্থাপনার দিকে ঝুঁকতে হচ্ছে চাষীদের। ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাড়ছে উৎপাদন খরচ। সংকট দীর্ঘস্থায়ী হ

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে অন্তত ৩০টি পরিবারের কাছে চাঁদা দাবি ঘিরে উদ্বেগ ও রহস্য দেখা দিয়েছে। ‘পূর্ব বাংলা’ পরিচয়ে দেওয়া চিরকুটে বিভিন্ন অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে। সঙ্গে বেঁধে দেওয়া হচ্ছে সময়সীমা। নির্দিষ্ট সময়ের মধ্যে চাঁদা না দিলে পরিবারের সদস্যদের ক্ষতি করা হবে বলে হুমকি দেওয়া হচ